Most Recent Post
Home / বরিশাল বিভাগ / বরগুনায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস ২০২৬ পালিত

বরগুনায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস ২০২৬ পালিত

বরগুনা প্রতিনিধি:

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
১৩ মে ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনার আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিজ, তাছলিমা আক্তার। তিনি বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি স্নায়ুবিক বিকাশের একটি ভিন্নতা। সঠিক যত্ন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরাও সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জেলা পরিষদ তাদের কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকবে।
সভায় বক্তারা অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং শিশুদের অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

পবিত্র আশুরা উপলক্ষে ওয়ায়েস করনী ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের বাণী

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট: পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন বিশ্ব আশেকে হযরত ওয়ায়েস করনী রহমতুল্লাহ ফাউন্ডেশনের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *