Most Recent Post
Home / সারাদেশ / ছাতকের নোয়ারাই ইউনিয়নে মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামের দু’পক্ষের সংঘর্ষে-৪০ জন আহত

ছাতকের নোয়ারাই ইউনিয়নে মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামের দু’পক্ষের সংঘর্ষে-৪০ জন আহত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ছাতকে নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন লোক আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আ’হত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।বুধবার দুপুরে মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র মুক্তার আলী ও মৃত আব্দুল কুদ্দুসের পুত্র মাসুক মিয়া পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্হানীয় সুত্রে জানাগেছে, বিরোধকৃত জমিতে মাটিকাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুক্তার আলী-কে বিরোধকৃত জমিতে মঙ্গলবার মাটি কাটতে বাধা দেন মাসুক মিয়া। বুধবার দুপুরে মুক্তার আলী আবারও জমিতে মাটি কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ ব্যাক্তি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

দু’পক্ষের আহতদের মধ্যে মাসুক মিয়া, আনোয়ার হোসেন, রাসেল মিয়া, ইব্রাহিম আলী, আরজান আলী, সালাতুর রহমান সহ ২০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক এস আই শরিফুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *