Most Recent Post
Home / সারাদেশ / ইসলামপুর ইউনিয়নে ঈদগাহ পরিদর্শনে গিয়ে ১৪ লক্ষ টাকার বরাদ্দের ঘোষণা দিলেন– এমপি মিলন

ইসলামপুর ইউনিয়নে ঈদগাহ পরিদর্শনে গিয়ে ১৪ লক্ষ টাকার বরাদ্দের ঘোষণা দিলেন– এমপি মিলন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ১৪ লক্ষ টাকার উন্নয়ন বরাদ্দ ঘোষণা করেছেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) তিনি ইউনিয়নের দু’টি ঈদগাহ উন্নয়ন ও মহিলা মাদ্রাসার উন্নয়নে এসব বরাদ্দ দেন। আকস্মিক এ সফর ও তাৎক্ষণিক বরাদ্দ ঘোষণায় স্থানীরা খুবই আনন্দিত হয়েছেন ।

সকালে নৌ-পথে ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শনে যান সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এসময় ঈদগাহের উন্নয়নের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা হিসেবে ২ টন চাল এবং স্থানীয় মহিলা মাদ্রাসার উন্নয়নের জন্য আরও ২ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

পরে দুপুরে এমপি মিলন ছাতকে ফেরার পথে গনেশপুর শাহী ঈদগাহ পরিদর্শন করেন । সেখানে ঈদগাহ উন্নয়নের জন্য আরও ৬ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

দু’টি ঈদগাহ ও একটি মাদ্রাসার জন্য মোট ১৪ লক্ষ টাকার বরাদ্দ ঘোষণায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরেজমিনে এসে মানুষের চাহিদা শুনে তাৎক্ষণিক বরাদ্দ দেওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

About bdpratinioto

Check Also

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *