এম এ হাইসাঁথিয়া,পাবনা;
পাবনা সাঁথিয়া পৌরসভার কালাইচারা দক্ষিন পাড়া এলাকায় ১৪ এপ্রিল বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ এপ্রিল) দুদিনে পাগলা কুকুরের কামড়ে ৭ জন ব্যক্তি আহতের ঘটনা ঘটেছে। এছাড়া কুকুরের কামড় থেকে বাদ যায়নি গবাদি পশু ও প্রায় ৮ টি ছাগলকে কামড়ানোর ফলে ৪ টি ছাগল মারা যায় ও বাকি ৪ টি ছাগল বেঁচে আছে।
যেসব ব্যক্তি আহত হয়েছে,তারা হলেন, কালাইচারা দক্ষিন পাড়া গ্রামের মশিউরের মেয়ে মিম, মালেকের ছেলে হোসাইন, আনার খাঁর ছেলে আমিনুদ্দিন, নবাবের মেয়ে শান্তা, জোবাইদুলের মেয়ে জোবাইদা, শামীমের ছেলে শহিদুল, শরিফুল এর মেয়ে শিমলা।
স্থানীয় সূত্রে জানা যায়, কালাইচারা দক্ষিন পাড়া এলাকায় ৭/৮ টি পাগলা কুকুর রয়েছে, যেই কুকুরগুলো কিনা প্রতিনিয়ত কাউকে না কাউকে কামড়াচ্ছে। তাই এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে কুকুর গুলোকে মেরে ফেলার, সেই সাথে সাঁথিয়া পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতা চান এলাকাবাসী।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও প:প: :কমকর্তা আব্দুল বাতেনের সাথে ভ্যাকসিন (রাবিস) কেন হাসপাতাল থেকে দেয়া হলো না সে বিষয়ে তিনি পাবনা সংবাদ ২৪ কে জানান, ছুটির দিনে আমাদের ভ্যাকসিন দেওয়া কার্যক্রম বন্ধ ছিল, বাকি দিনগুলো দেয়া হতো। সেই কারণে ভুক্তভোগীরা ভ্যাকসিন পায়নি। তবে আজকের পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে ৭ দিন ভ্যাকসিন (রাবিস) দেয়া হবে
Bangladesh Pratinioto news site