Most Recent Post
Home / জাতীয় / আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপ্তি

আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:  প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান রোববার (২৪ মে) সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে এডহক আর্মি স্যাটকম ইউনিটের ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃঅঞ্চল আযান ও কিরাত অনুষ্ঠানটি সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে এডহক আর্মি স্যাটকম ইউনিট এর ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসে সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল মো: আবু বকর সিদ্দিক খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৭ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

About bdpratinioto

Check Also

আমতলীতে প্রথমবারের মতো সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

আসাদুজ্জামান, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে এই প্রথমবারের মতো সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম ও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *