Most Recent Post
Home / Uncategorized / ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেপ্তার 

ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেপ্তার 

সেলিম মাহবুব সুনামগঞ্জ:

ছাতকে পুলিশের অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সাড়ে ১০ হাজার টাকা মুল্যের ১০ বোতল বিদেশি মদ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল, যার মুল্য আনুমানিক ৮০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৪জুন) ভোরে ছাতক থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক আসামী আলকাছ আলী (৪০) ও ইসলাম উদ্দিন (৪২) এর বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-০৮, জিআর নং-১৫৯/২০২৬ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।

অপরদিকে পুলিশের ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর- ২৮৮/২৫ (ছাতক) মামলার আসামি আরফাতুন লিলাই (৪৫) ও মো. হৃদয় মিয়া (২০)-কে গ্রেফতার করা হয়। অভিযানে জিআর-৩৮৩/২৫ (ছাতক) মামলার আসামি কুদ্দুছ আলীকে (৪০) আটক করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *