Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / ‎সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার

‎সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন মাদক মামলার, একজন ধর্ষণের চেষ্টা মামলার, তিনজন ওয়ারেন্টভুক্ত এবং দুইজন বৈষম্যবিরোধী মামলার আসামি রয়েছেন।

‎সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে।অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ধর্ষণের চেষ্টা মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং বৈষম্যবিরোধী মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন,মোঃ শাহীন, পিতা: বাবুল মোল্লা, কাচপুর ব্রিজ সংলগ্ন এলাকা, সিদ্ধিরগঞ্জ; মোঃ ইমরান ওরফে কদম, পিতা: আব্দুল মালেক, বিহারী কলোনী বালুর মাঠ, সিদ্ধিরগঞ্জ; মোঃ শফিকুল ইসলাম, পিতা: হযরত আলী, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ; মোঃ দেলোয়ার হোসেন (৫৬), পিতা: মৃত আবু বক্কর সিদ্দিক, স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর, বর্তমানে শিমরাইল, সিদ্ধিরগঞ্জ; হিমেল (২২), পিতা: মোঃ সালাহ উদ্দিন, এসও ঈদগাহ সংলগ্ন এলাকা, সিদ্ধিরগঞ্জ এবং সুমন ওরফে ফজলি সুমন (৩৬), স্থায়ী ঠিকানা সিলেট, বর্তমানে সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদকসহ যেকোনো অপরাধের তথ্য পেলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। সমাজ থেকে অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *