Most Recent Post
Home / Uncategorized / উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র উদ্ধার

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, বিয়ার, সামুরাই ব্যাটন ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কথিত ইয়াবা কারবারি মো. ফয়সাল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল স্থানীয় কথিত ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়ি।বিজিবির টহল দল এলাকায় প্রবেশ করলে তাদের উপস্থিতি টের পেয়ে ফয়সাল দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশি শেষে বিজিবি সদস্যরা ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চার বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেন।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “পলাতক মাদক কারবারি মো. ফয়সালকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

About bdpratinioto

Check Also

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি: মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *