Most Recent Post
Home / সারাদেশ / সিকৃবিতে ছাত্রীদের বিক্ষোভ ‘তুমি কে আমি কে, বানর বানর’

সিকৃবিতে ছাত্রীদের বিক্ষোভ ‘তুমি কে আমি কে, বানর বানর’

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সুহাসিনী দাস হলের ছাত্রীরা বানরের উৎপাতসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শতাধিক ছাত্রী হাতে থালা-বাসন নিয়ে হলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন।

এ সময় তারা ‘তুমি কে আমি কে, বানর বানর’, ‘হল কার হল কার, বানরের বানরের’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে, ছাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে সিকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও সুহাসিনী দাস হলের প্রাধ্যক্ষসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

ছাত্রীদের দাবিগুলোর মধ্যে বানরের উৎপাত বন্ধ করতে হবে, হলের গেটের পাহারাদারদের অসদাচরণ বন্ধ করতে হবে, হেলথ কেয়ারে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে হবে এবং হলে পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা নিশ্চিত করা অন্যতম।

এ সময় ছাত্রীরা তাদের দাবি আগামীকাল লিখিত আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবেন বলে জানান।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী বলেন, “সরকার যা বরাদ্দ দিচ্ছে, আমরা সে অনুযায়ী সব সুবিধা দিচ্ছি। আমরা তোমাদের দাবিগুলো শুনতে এসেছি। সমস্যা সমাধানে আমরা ইতোমধ্যে বসেছি এবং আবারো বসবো।”

তিনি শিক্ষার্থীদের লিখিত অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানান এবং খুব দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য আবারো তাদের সঙ্গে বসার আশ্বাস দেন।

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *