Most Recent Post
Home / সারাদেশ / ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বন বিভাগ এবং সাফারি পার্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে তিনি একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বক্তারা বলেন, দেশের পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কর্মসূচির আওতায় ডুলাহাজারা সাফারি পার্কে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য আরও সমৃদ্ধ হবে।

About bdpratinioto

Check Also

ভোলায় এক বছরে পানিতে ডুবে ১৬৪ শিশুর মৃত্যু, আহত ৫৬৯

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি: বাড়ির আঙিনায় খেলা করার সময় পাশের একটি ডোবায় পড়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *