Most Recent Post
Home / জাতীয় / করোনায় আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৯

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৯

অনলাইন ডেস্ক:  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৭ হাজার ৫৫৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩.৪১ শতাংশ। শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৭ হাজার ৩৩৪ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ৩৯ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৫ হাজার ৯২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ১৭ লাখের বেশি মানুষ। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৮৪ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৬০৫ জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৪ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ২৯২ জনের। তালিকায় ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৩১ জনের।

এখন করোনা রোগী রয়েছেন ১২ হাজার ৩২৬ জন। এদের মধ্যে ১৩৯০ জনের অবস্থা গুরুতর। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *