Most Recent Post
Home / সারাদেশ / পাঁচবিবিতে ব্র্যাক হাঁস-মুরগীর বাচ্চা বিতরণ করেন

পাঁচবিবিতে ব্র্যাক হাঁস-মুরগীর বাচ্চা বিতরণ করেন

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

১৪ জুন/২৬ জয়পুরহাটের পাঁচবিবির গরীব ও অসহায় খামারিদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেন। রবিবার সকালে পাঁচবিবির লতীর বাজার ব্র্যাক অফিস চত্তরে উপকার ভুগিদের হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। জেলা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় উপজেলার অসহায় গ্রামীণ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষে ২৫’জন খামারিকে ২০’টি করে ৫’শ হাঁসের বাচ্চা ও ২৫’জন খামারিকে ২০’টি করে ৫’শ মুরগির বাচ্চা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, জেলা আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) উজ্জ্বল সরকার, এলাকা ব্যবস্থাপক মোস্তফা জামান, শাখা ব্যবস্থাপক সুজান উদ্দিনসহ অনেকেই।

About bdpratinioto

Check Also

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় থানা পুলিশের বিশেষ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *