Most Recent Post
Home / সারাদেশ / চুনারুঘাটে খোয়াই নদীতে নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার

চুনারুঘাটে খোয়াই নদীতে নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:

চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. আব্দুল্লাহ (৫৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পূর্ব বড়াইল এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা। গত শনিবার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর মঙ্গলবার তার মরদেহ ভেসে ওঠে।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

About bdpratinioto

Check Also

টেকনাফে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার

মোহাম্মদ রাসেল মির্জা,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *