বরগুনায় সাপ্তাহিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত
Posted By :
bdpratinioto
জুন ১৬, ২০২৬
বরিশাল বিভাগ, সারাদেশ
6 Views
বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।
প্যারেড শেষে পুলিশ সুপার অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদার সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এফ.এম. ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মোঃ তরিকুল ইসলাম মাসুদ, বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল আলীম , বেতাগী থানার অফিসার্স ইনচার্জ হারুন অর রশিদ, বামনা থানার অফিসার্স ইনচার্জ ফারুক হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন সহ বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক বিভাগ ও পুলিশ লাইন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় তিনি সদস্যদের উদ্দেশে পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান।
সভায় বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লুলেস মামলা উদঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং সামগ্রিক কর্মদক্ষতায় বিশেষ অবদান রাখায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি ইয়াকুব হোসাইন পুরস্কৃত করা হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয়।এরপর দুপুর ১টায় পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় মে-২০২৬ মাসে রুজুকৃত মামলাগুলোর অগ্রগতি নিয়ে কেস টু কেস বিশ্লেষণ করা হয়।
অপরাধ সভায় মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা।
তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনের পাশাপাশি পেশাদার ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
২০২৬-০৬-১৬