Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সিদ্ধিরগঞ্জে মাদক, ওয়ারেন্ট ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ ৮ আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে মাদক, ওয়ারেন্ট ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ ৮ আসামি গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এছাড়াও ডাকাতি প্রস্তুতি মামলায় ১ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য মামলার অপরাধের সঙ্গে জড়িত আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বমোট ৮ জন আসামিকে গ্রেপ্তার  করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন রাত ১২টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাবাগ সাইলো রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরমানের কবুতর পালার ঘর থেকে মাদক ব্যবসার অভিযোগে আরমান (৩০) ও বিল্লাল হোসেন (৩৫)-কে আটক করা হয়। তাদের বাড়ি পশ্চিম কলাবাগ এলাকায়।

এর আগে একই দিনে মিজানুর রহমান মিজান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আদমজী নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে সকাল ৮টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ০২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্বাছ (৪২) ও মোঃ শাহ আলম (৪৪)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও পৃথক অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি রোমান হোসেন, সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ হাওলাদার (৪৪) এবং অন্যান্য মামলার অপরাধে জড়িত মিনহাজুল ইসলাম মিরাজ (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৪ আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: ‎‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অভিযোগে মোট ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *