Most Recent Post
Home / সারাদেশ / রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

রামুতে র‌্যাবের অভিযানে গোয়ালঘর থেকে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে গোয়ালঘরের ময়লার স্তূপের নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে একটি বসতবাড়ির সঙ্গে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত একটি বড় ধারালো দা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বন্দুকটির দৈর্ঘ্য ৫৩ দশমিক ৫ ইঞ্চি এবং দাটির দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি।

র‌্যাব জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী দের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

টেকনাফে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ মাদক কারবারি মনছুর গ্রেপ্তার

মোহাম্মদ রাসেল মির্জা,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *