Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গত মে মাসে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার (১৫ জুন) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় তাঁকে সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা) তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পঙ্কজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন,উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান।

তাঁদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ১০৪ কেজি গাঁজা এবং একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ সাফল্যের জন্য পুরস্কার পান উপ-পরিদর্শক (এসআই) সৈকত মজুমদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিন এবং (এএসআই) মো. ইমরান হোসেন। তাঁরা সম্মিলিতভাবে ৪০টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে সাজা প্রদানে সহায়তা করায় এসআই মো. মাহতাব হোসাইনকে পুরস্কৃত করা হয়।ভালো কাজের স্বীকৃতি হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে ভূমিকা রাখায় কনস্টেবল আরমান খান এবং কনস্টেবল নুর মোহাম্মদ শেখও পুরস্কার গ্রহণ করেন।

এবিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ব্রাহ্মণপাড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

 

About bdpratinioto

Check Also

রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ী শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *