Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

মাজিবুল হক,স্টাফ রিপোর্টার টেকনাফ:

কক্সবাজার এর টেকনাফে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এলাকায় অবস্থানরত সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবা এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

হোস্ট ও রোহিঙ্গাদের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাজিবুল হক :স্টাফ রিপোর্টার টেকনাফ: ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং অ্যাকশন এইড বাংলাদেশের (AAB) কারিগরি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *