Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে গভীর রাতে ব্যবসায়ীপুত্রের ওপর হামলা, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

টেকনাফে গভীর রাতে ব্যবসায়ীপুত্রের ওপর হামলা, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

ফরহাদ রহমান স্টার রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে গভীর রাতে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীপুত্র দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা ও হাসপাতাল গেইট সংলগ্ন ব্যবসায়ী জয়নাল আহমেদের ছেলে আবুবক্কর গত শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে টেকনাফ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে প্রধান সড়কে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে টেকনাফ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নষ্ট হয়ে থাকা সড়কবাতি দ্রুত মেরামতেরও দাবি জানিয়েছেন তারা। এছাড়া চুরি, মাদক, ইয়াবা কারবার, মোবাইলভিত্তিক জুয়া ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর আরও জোরালো অভিযান পরিচালনার আহ্বান জানান স্থানীয়রা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করা হবে।

পাশাপাশি টেকনাফে মাদক, ইয়াবা কারবার, মোবাইলভিত্তিক  জুয়া, মানবপাচারসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার সবদিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

About bdpratinioto

Check Also

কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :ডিসি মো:রায়হান কবির

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট: আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। কারবালার শিক্ষা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *