Most Recent Post
Home / সারাদেশ / ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ক্বারী কবির আহমদ কে চরেরবন্দ যুব সংগ’র সংবর্ধনা

ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ক্বারী কবির আহমদ কে চরেরবন্দ যুব সংগ’র সংবর্ধনা

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, চরেরবন্দ জামে মসজিদ শাখা’র প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা প্রধান ক্বারী ও নাজিম, চরেরবন্দ শাহজালাল (রহঃ) দাঃ কিঃ হাঃ মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক, ছাতক মুসলিম জন কল্ল্যাণ লিল্লাহ ট্রাস্ট চেয়ারম্যান, পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ক্বারি কবির আহমদকে চরেরবন্দ যুব সংঘ’র পক্ষ থেকে শহরের চিলিস রেস্টুরেন্টে শনিবার রাতে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন।

চরেরবন্দ যুব সংগ’র সভাপতি কুতুব মাহমুদ’র সভাপতিত্বে ও সাংবাদিক সেলিম মাহবুব’র পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব ক্বারী কবির আহমদ, এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগ’র অর্থ সম্পাদক আলেক হাসান, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, প্রচার সম্পাদক তানজিল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক তানভীর হোসেন, ক্রীড়া সম্পাদক রাজু আহমদসহ প্রমুখ যুব সংগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন সহ-ক্রীড়া সম্পাদক রুমান আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন চরেরবন্দ যুব সংগ’র সাধারণ সম্পাদক রানা মিয়া। সভার শেষে এক নৈশ ভোজের আয়োজন করা হয় সংবর্ধিত অতিথির জন্য।

 

About bdpratinioto

Check Also

আর্জেন্টিনার জয় উপভোগে টিএসসিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির, মিলেছে ম্যাচ-পূর্বাভাসও

নিজস্ব প্রতিবেদক: সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *