মোঃ রয়েল মিয়া ভ্রাম্যমাণ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা শাহ সোলেমান লেংটা (রহ.)-এর ৬৯তম পবিত্র ওরস শরীফ উপলক্ষে ধর্মীয় পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) বাদ ইশা ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন মা-মাটি বাউল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম (মফিজ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিঠু চিশতী, মো. সেকেন্দার ফকির, চান মিয়া চিশতী, রবিউল ইসলাম, কন্ঠ শিল্পী সোহাগী দেওয়ান , কণ্ঠ শিল্পী লিপি সরকার , কন্ঠ শিল্পী মিস -মায়া দেওয়ান, কণ্ঠশিল্পী মিনারা খানম মিনু , এবং কন্ঠ শিল্পী সাথী দেওয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জয়নাল ফকির। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন মো. শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আনোয়ার লেংটা , আবু কালাম চিশতী এবং সহযোগী সঞ্চালনায় ছিলেন বাদল দেওয়ান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, মিলাদ, জিকির-আযকার ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মা-মিতু নূর জাহান বেগম।
সভাপতির বক্তব্যে মো. জয়নাল ফকির বলেন, হযরত শাহ সোলেমান লেংটা (রহ.) ছিলেন একজন খ্যাতিমান আধ্যাত্মিক সাধক, যিনি সারাজীবন ইসলামের শান্তি, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়, সততা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন, নৈতিকতা চর্চা এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে উৎসাহিত করে। শেষে তিনি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ৬৯তম ওরস শরীফ ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
Bangladesh Pratinioto news site