Most Recent Post

TimeLine Layout

মার্চ, ২০২৬

  • ১ মার্চ

    আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী : আরিফুল হক

    নিজস্ব প্রতিবেদক: আটকেপড়া যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী বারবার খোঁজখবর নিচ্ছেন। গত রাতেও তিনি মোবাইল ফোনে খোঁজ নিয়েছেন ...

    Read More »
  • ১ মার্চ

    পাবনা ও গাইবান্ধায় ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

    নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘটিত সাম্প্রতিক ধর্ষণ পরবর্তী নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রোববার (১ মার্চ) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ...

    Read More »
  • ১ মার্চ

    নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা: নূরাসহ ৭ জন রিমান্ডে

    নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার ৭ জনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মাধবদী থানার ওসি (তদন্ত) মো. ওমর কাইয়ুম এ তথ্য জানিয়েছেন। ...

    Read More »
  • ১ মার্চ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের হাইকমিশনার

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতার ধারাবাহিকতায় আজ সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে দুপুরে সচিবালয়ে আসছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে বাড়তি আগ্রহ দেখা গেছে। রোববার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য ...

    Read More »
  • ১ মার্চ

    হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আজ রোববার (১ মার্চ) তারঁ ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।’ অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ ...

    Read More »
  • ১ মার্চ

    সিদ্ধিরগঞ্জে সামাজিক ইফতার ঠেকাতে থানায় অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সামাজিক ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি সংগঠনের আয়োজিত ইফতার অনুষ্ঠান বন্ধ করতে থানায় অভিযোগ দিয়ে পুলিশ পাঠানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুনের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন। ‎ ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার একটি ...

    Read More »
  • ১ মার্চ

    রোজাদারের ইফতার করালেন ঢাবির ছাত্রদল নেতা মামুন খাঁন

    আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারি/২৬ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানার রোজাদারের নিজ উদ্যোগে ইফতার করালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মামুন খাঁন। শনিবার বিকালে উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার ও ...

    Read More »
  • ১ মার্চ

    রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনায় মামলা; র‌্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার 

    আঃ মাবুদ রংপুর প্রতিনিধি:বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। বাদীর দায়েরকৃত ...

    Read More »

ফেব্রুয়ারি, ২০২৬

  • ২৮ ফেব্রুয়ারি

    ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী: সিলেটে বাণিজ্যমন্ত্রী

    সিলেট প্রতিনিধি: অর্থমন্ত্রী আমীর খসরু ব্যক্তি পর্যায়ে নয়, বরং ট্যাক্স, জিডিপির অনুপাত বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘এফটিএ’ (ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট) ...

    Read More »
  • ২৮ ফেব্রুয়ারি

    মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা-কর্মাচারীরাও সেই সরকারের অংশ উল্লেখ করে তিনি বলেন, সরকার তখনি ভালো করবে, যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ...

    Read More »