Most Recent Post
Home / Masonry Layoutpage 17

Masonry Layout

নওগাঁর মান্দায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা উপজেলায় মারামারির ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনার পর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। আজ সকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য ...

Read More »

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ আব্দুর রহিম (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।  সোমবার (৮ জুন) রাত ৯টায় র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক  প্রেস বিজ্ঞপ্তিতে   এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে  ...

Read More »

বিশেষ অভিযানে পোরশায় আমদানি নিষিদ্ধ ভারতীয় পানীয় উদ্ধার

মোঃ মমিন আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার পোরশা উপজেলায় বিশেষ অভিযানের অংশ হিসেবে আমদানি নিষিদ্ধ ভারতীয় পানীয় উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। আজ সোমবার (০৮ জুন ২০২৬) পোরশা থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় উপজেলার কালাইবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৫ বোতল ESkuf উদ্ধার ...

Read More »

যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের শুভেচ্ছা জানাল ঢাকা মহানগর উত্তর যুবদল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদল। রোববার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি   আব্দুল ...

Read More »

পাঁচবিবি সীমান্তে পুশইন রুখতে ইউএনওর মতবিনিময় সভা

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৮ জুন ২০২৬ বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন, সীমান্ত আইন অমান্য করে কাঁটা তারের বেড়া নির্মাণে বাধা প্রদান সহ মাদক চোরাচালান বন্ধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে হাটখোলা সীমান্তের শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ...

Read More »

নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বাংলাদেশ স্কাউটসের আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ব্যবস্থাপনায় এবং স্কাউটসের অর্থ ও হিসাব বিভাগের পরিচালনায় সোমবার (৮ জুন ২০২৬) জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ...

Read More »

নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নাধীন ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী, এলজিইডি, নারায়ণগঞ্জ সদর ইয়াসির আরাফাতের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করা ...

Read More »

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-২

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি এবং এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈকত মজুমদারের নেতৃত্বে পরিচালিত ...

Read More »

মৌলভীবাজারে ফল ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে জখম -থানায় মামলা

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : মৌলভীবাজার সদর উপজেলার চুবড়া এলাকায় এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে চুবড়া এলাকার একটি ফলের দোকানের সামনে ...

Read More »

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মোঃ আবুল বাশারকে প্রাণঢালা অভিনন্দন

রিপোর্টার: মোঃ আলমগীর হোসেন;নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও অনুকরণীয় নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। সাফল্যের এই গৌরবময় যাত্রায় তিনি প্রথমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এরপর জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ...

Read More »