রিপোর্টার: মোঃ আলমগীর হোসেন;নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও অনুকরণীয় নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সাফল্যের এই গৌরবময় যাত্রায় তিনি প্রথমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এরপর জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করে নিজের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রমাণ রাখেন।
ধারাবাহিক এই সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করে এবার তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মানজনক স্বীকৃতি লাভ করেছেন।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রতি গভীর দায়িত্ববোধ, বিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়ন,
সৃজনশীল শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দক্ষ প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে তিনি শিক্ষক সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তাঁর এই অসাধারণ অর্জনে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন মহল থেকে তাঁকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ আবুল বাশারের এই গৌরবময় সাফল্য শুধু নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়, বরং সমগ্র সোনারগাঁ ও
নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত ও সমৃদ্ধ হোক—এটাই সকলের প্রত্যাশা।
Bangladesh Pratinioto news site