Most Recent Post
Home / জাতীয় / চাহিদা অনুযায়ী সেবা পেলে জনগণ অবশ্যই কর পরিশোধ করবে

চাহিদা অনুযায়ী সেবা পেলে জনগণ অবশ্যই কর পরিশোধ করবে

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: চাহিদা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিত করলে জনগণ কর পরিশোধে আরও বেশি আগ্রহী হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। একইসঙ্গে নীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও জনবান্ধব হওয়ার তাগিদ দেন মন্ত্রী।

রোববার (২১ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘ক্যাপাসিটি ডেভলপমেন্ট অফ সিটি করপোরেশন’ প্রকল্পের ‘Beyond Covid-19: City Corporation (Local Govt) Fiscal Space’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণ যদি বুঝতে পারে তারা ১ হাজার টাকা কর পরিশোধ করলে সরকার তাদের ১০ হাজার টাকার সুযোগ সুবিধা দিবে।  তখন জনগণ নিজ ইচ্ছায় কর পরিশোধ করবে।  কোনো জোর করার প্রয়োজন হবে না। জনগণকে আপনারা যে সেবা দিচ্ছেন বা দিবেন তা নিশ্চিতকরণের মাধ্যমে আশ্বস্ত করতে হবে। তবেই জনগণ সেবার বিনিময়ে কর পরিশোধ করবে।

তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ শুধু পাকিস্তানই নয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের থেকে উন্নয়নের বিভিন্ন ইনডিকেটরে এগিয়ে রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী পাকিস্তানের মাথাপিছু আয় ১৩০০ ডলার, আর আমাদের দেশের ২১০০ ডলার। শুধু মাথাপিছু আয় নয় সব খাতে আমরা এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক উপরে আছি। আর এটা শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রকল্পে সহায়তাকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দেশের ১২ টি সিটি করপোরেশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Check Also

নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *