Most Recent Post
Home / আন্তর্জাতিক / বিমান যাত্রীদের টিকা নিতে চাপ দেবে বিভিন্ন দেশ

বিমান যাত্রীদের টিকা নিতে চাপ দেবে বিভিন্ন দেশ

বাংলাদেশ প্রতিনিয়ত বিশ্বডেস্ক: বিভিন্ন দেশের সরকার আর্ন্তজাতিক ভ্রমণকারীদের করোনার টিকা নিতে ‘চাপ প্রয়োগ’ করতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কানতাসের প্রধান নির্বাহী অ‌্যালান জয়সি এ তথ্য জানিয়েছেন।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত বছর ৭৫ দশমিক ৬ শতাংশ যাত্রী কমেছে। এই শিল্পখাতকে পুনরুজ্জীবনের জন্য করোনার টিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অ‌্যালান জয়সি জানান, অনেক সরকারই টিকা গ্রহণকে ‘প্রবেশের পূর্বশর্ত’ হিসেবে নেওয়ার ব্যাপারে আলোচনা করছে। তবে সরকারগুলো যদি এটি বাস্তবায়ন না করতে পারে তাহলে বিমান সংস্থাগুলোর উচিত তাদের নিজস্ব নীতি বাস্তবায়নে জোর দেওয়া।

তিনি বলেন, ‘যাত্রী ও ক্রুদের দেখভাল করা আমাদের দায়িত্ব, সেজন্য এয়ারক্রাফটের প্রত্যেকেরই নিরাপদ থাকা প্রয়োজন।’

জয়সি মনে করেন, যাত্রীরা পরিবর্তন মেনে নিতে আগ্রহী হবে।

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *