Most Recent Post
Home / জাতীয় / একদিনে করোনায় প্রাণ গেলো ১০১ জনের

একদিনে করোনায় প্রাণ গেলো ১০১ জনের

অনলাইন ডেস্ক: 

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস শনাক্তে বা মৃত্যু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল চলতি বছরের ১৪ এপ্রিল। সেদিন  ৯৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত  ৪ হাজার ৪১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *