অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ভ্যাকসিন থেকে বাদ যাবে না কেউ, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেয়া হবে। তিনি বলেন, কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সে পদক্ষেপ গ্রহণ করেছি। রোববার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয়/বিভাগসমুহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি। বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিন নিতে পারে, সে জন্য যত দরকার, আমরা ততই কিনব। আমরা চাচ্ছি করোনার কারণে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়।
প্রধানমন্ত্রী বলেন, আগে ছিলাম ছোট জেলখানায় আর এখন বড় জেলখানায়। কারণ, এই গণভবন থেকে এখন বের হতে পারিনা। তবে এটা একটু বড় জেলখানা। নিচে নামতে পারি, মাঠে হাঁটতে পারি। কিন্তু আগে তো ছোট একটা ঘরে বন্দি ছিলাম। বের হওয়ার উপায় ছিল না। কলাপসিবল গেট দিয়ে বন্ধ করা ছিল।
Bangladesh Pratinioto news site