Most Recent Post
Home / সারাদেশ / উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, এনজিওগুলোর চলমান প্রকল্পের অগ্রগতি, মানবিক সহায়তা কার্যক্রম, সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় উখিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারের মাধ্যমে উখিয়ার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

About bdpratinioto

Check Also

চন্দ্রিমার পল্লী বিলাস: ফুলে ফুলে সুশোভিত এই পুষ্প কানন থেকে বাণিজ্যিকভাবে বীজ ও কাটিং বাজারজাত শুরু

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন গোপালপুর পৌরসভার ৩-নং ওয়ার্ডের গ্রাম আভূঙ্গী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *