Most Recent Post
Home / জাতীয় / মানবিক কারণে যাত্রীদের ফেরিতে তুলছে কর্তৃপক্ষ!

মানবিক কারণে যাত্রীদের ফেরিতে তুলছে কর্তৃপক্ষ!

অনলাইন ডেস্ক:  চলমান কঠোর লকডাউনের প্রথম দিন ভোর ৬টা থেকেই যাত্রি পরাপার এবং যাত্রীবহনকারী সকল যানবাহন ফেরিতে তোলার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। কিন্তু তা (২৩ জুন) গাড়ি ঘাটে বেশি থাকায় তা বাধ্য হয়েই ফেরিতে তুলেছিল কর্তৃপক্ষ। একদিন পর (২৪ জুলাই) একই চিত্র দেখা গেছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি  রাখা হলেও  সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়ি পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

পাটুরিয়া ফেরিঘাটে শনিবার সকালে দেখা যায় এমন চিত্র।দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আসা সব ফেরিতেই যাত্রী ও যাত্রীবহনকারী গাড়ি পার হচ্ছে। শুধুমাত্র  দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআউডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের (ভারপ্রাপ্ত) উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে, সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না।

About bdpratinioto

Check Also

আইসিসির সিদ্ধান্তে আর কোনো পদক্ষেপে যাচ্ছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত মেনে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আর কোনো আইনি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *