Most Recent Post
Home / বিনোদন / মুন্না’র রোদ পালানোর গল্প-২ প্রশংসিত

মুন্না’র রোদ পালানোর গল্প-২ প্রশংসিত

ঈদের দিন গত বুধবার (২১ জুলাই) রাত ৮ টায় হিসাম মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘রোদ পালানো গল্প-২’। রেজাউল করিমের কথায় গানটি সুর, সঙ্গীত এবং গেয়েছেন শাহরিয়ার রাফাত ও প্রিয়াঙ্কা। মাহাবুবুর রশীদ মুন্নার পরিচালিনায় মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন- মুন্না, আফসানা নওমি ও নোহা নূর।

রোদ পালানোর গল্প প্রথম পর্ব এবং ২য় পর্ব দুটি সম্পাদনা করেছেন শজিবুজ্জামান দিপু ও রং বিন্যাস করেছেন আশিকুজ্জামান অপু। জাকির হোসেন উজ্জ্বল ও নিরঞ্জন বিশ্বাসকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে ইউটিউবে প্রকাশ করেম নির্মাতা প্রতিষ্ঠান হিসাম মাল্টিমিডিয়া। মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হওয়ার কয়েক দিনের মধ্যেই দশর্কের মাঝে বেশ সাড়া ফেলছে। প্রশংসা কুঁড়াচ্ছে অল্প সময়ে।

এ প্রসঙ্গে পরিচালক ও নায়ক মুন্না বলেন, গল্পটা সত্য এবং সমসাময়িক ঘটে যাওয়া ঘটনার আলোকে নির্মিত। আমাদের এমন অনেক ঘটনা যা আমাদের চারপাশে ঘটছে। যে গুলো প্রকাশিত হচ্ছে তা জানতে পারি। যে গুলো প্রকাশিত না হয় সে গুলো রয়ে যায় অন্তরালে। আমি চেষ্টা করছি গানের সাথে গল্পটি ফুটিয়ে তুলতে। বেশ সাড়া পেয়েছি ‘রোদ পালানোর গল্প’ পর ‘রোদ পালানোর গল্প-২’ নির্মান করেছি। আশা করছি সেটা আরো মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে। সবার জন্য ভালো ভালো কাজ উপহার দিবো আমার চ্যানেল হিসাম মাল্টিমিডিয়াতে। সবাই আমার পাশে থাকবেন আশা করছি।

About bdpratinioto

Check Also

দিলীপ সাহেব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিলেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালের ৭ জুলাই মারা যান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *