Most Recent Post
Home / জাতীয় / আজ আরও ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

আজ আরও ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৭২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন ভর্তি রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে বুধবার (৪ আগস্ট) এ তথ্য জানা গেছে।

সূত্র আরো জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আরো ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ২৪৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৪৪৬ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭০ জন। অপরদিকে ডেঙ্গু সন্দেহে চারজনের মৃত্যুতথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরের ডেঙ্গুজনিত মৃত্যু পর্যালোচনা কমিটিতে পাঠানো হয়।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *