Most Recent Post
Home / সারাদেশ / হবিগঞ্জে কার্ভাড ভ্যানচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

হবিগঞ্জে কার্ভাড ভ্যানচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কার্ভাড ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন, সকালে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় কার্ভাড ভ্যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

About bdpratinioto

Check Also

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর মান্দার চুল ব্যবসায়ী।

মোঃ মমিন আলী ;ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে রড বোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *