Most Recent Post
Home / স্লাইড / করোনায় প্রাণ গেল আরও ১৭৪ জনের

করোনায় প্রাণ গেল আরও ১৭৪ জনের

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৩৪৯ জন।

এক দিনে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার ১৮৭, শনিবার ১৭৮, শুক্রবার ১৯৭, বৃহস্পতিবার ২১৫, বুধবার ২৩৭ ও মঙ্গলবার ২৬৪ জনের মৃত্যু হয়। ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *