Most Recent Post
Home / জাতীয় / টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানার আহ্বান প্রধানমন্ত্রীর

টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা নেওয়ার পরও মাস্ক পরা, যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধিগুলো সবাইকে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনগণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, ‘করোনাকালে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলে; এমনকি যারা টিকা নিয়েছেন, তাদেরও আমি অনুরোধ করব, তারা সুস্থ থাকুন। স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো যেন একটু মেনে চলেন।’মঙ্গলবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আলোচনা শেষে সংসদের চলতি অধিবেশনে জাতীয় পার্টি থেকে সংরক্ষিত আসনের সাংসদ মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে জাতীয় সংসদ। পরে রেওয়াজ অনুযায়ী সাংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের বৈঠক মুলতবি করা হয়।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ পার্লামেন্টে আমরা একজন সংসদ সদস্য হারালাম, এটা সত্যি খুব দুঃখজনক। এ রকম করে আমরা আর শোক প্রস্তাব আনতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক।’

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, মাসুদা এম রশীদ চৌধুরী বহুগুণসম্পন্ন একজন মানুষ ছিলেন। তার চলে যাওয়ায় সমাজের একটা বিরাট ক্ষতি হলো। তিনি খুব মিষ্টিভাষী ও জ্ঞানী মানুষ ছিলেন। বেঁচে থাকলে সমাজে আরও অনেক অবদান রাখতে পারতেন তিনি। তার বহুমুখী প্রতিভা নারী সমাজকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে, প্রেরণা দেবে ও শক্তি জোগাবে।

এ সময় বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, বিরোধী দলের সাংসদ কাজী ফিরোজ রশীদ, আনিসুল ইসলাম মাহমুদ, মসিউর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ, সরকারি দলের সাংসদ সিমিন হোসেন, আবদুস সোবহান মিয়া প্রমুখ শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

About bdpratinioto

Check Also

পর্যাপ্ত গ্যাস মজুত, ১২ বছর নিরবচ্ছিন্ন সরবরাহের আশা

দেশে বর্তমানে মজুত থাকা প্রাকৃতিক গ্যাস দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত জাতীয় চাহিদা পূরণ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *