Most Recent Post
Home / জাতীয় / ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ২১৭ জন হাসপাতালে

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ২১৭ জন হাসপাতালে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও দুইজন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।ডেঙ্গু আক্রান্ত ২১৭ জনের মধ্যে রাজধানী ঢাকায় ১৭৪ জন এবং অন্যান্য বিভাগে ৪৩ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৮ হাজার ৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৯৫৭ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৭৭৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ২০৭ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৭ জন।

About bdpratinioto

Check Also

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক কোষাধ্যক্ষ ও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *