Most Recent Post
Home / জাতীয় / যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাউজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাউজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এ ভবন উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি হাউজ প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ গাছ রোপণ করেন।

বাংলাদেশ হাউজ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *