Most Recent Post
Home / সারাদেশ / কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলার জুমছড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় জুমছড়ি সংলগ্ন একটি তালাবদ্ধ ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।

 

About bdpratinioto

Check Also

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা ,রাজবাড়ী জেলা প্রতিনিধি :রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকারে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *