Most Recent Post
Home / জাতীয় / করোনায় মৃত্যু কমে ১৫, শনাক্ত চার হাজারের নিচে

করোনায় মৃত্যু কমে ১৫, শনাক্ত চার হাজারের নিচে

 

দেশে করোনাভাইরাসে এক দিনের ব্যবধানে ১৯ জনের কম মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫ জন, এর আগের এই সময়ে মারা গিয়েছিল ৩৪ জন। শনাক্তের সংখ্যাও কমে চার হাজারের নিচে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে তিন হাজার ৯২৯ জনের শরীরে, আগের দিন শনাক্ত হয়েছিল চার হাজার ৭৪৬ জন।

দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। আর মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে।বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন।

মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জন পুরুষ, পাঁচ জন নারী। তাদের ১৩ জন সরকারি ও দুজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে পাঁচজন মারা গেছেন ঢাকায়, চারজন চট্টগ্রাম বিভাগে। এছাড়া খুলনা বিভাগে দুজন এবং রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

করোনার নতুন ধরন অতি সংক্রামক ওমিক্রনের কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। শুরুতে মৃত্যুর সংখ্যা কম থাকলেও পরবর্তী সময়ে তাও হু হু করে বাড়তে থাকে। করোনার এই তৃতীয় ঢেউয়ে এক দিনে ৪৩ জনের মৃত্যু এবং ১৫ হাজারের বেশি শনাক্ত দেখেছে বাংলাদেশ। তবে গত কয়েক দিন ধরে শনাক্তের নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে মৃত্যু উঠানামা করছে।

About bdpratinioto

Check Also

আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:  প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান রোববার (২৪ মে) সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *