Most Recent Post
Home / চট্টগ্রাম বিভাগ / অপহরণের সাতদিন পর দুই রোহিঙ্গা যুবক উদ্ধার

অপহরণের সাতদিন পর দুই রোহিঙ্গা যুবক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অপহরণের সাতদিন পর দুই রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। শুক্রবার (৩০ জুন) সকালে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধাররা হলেন- টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক-এ/৫ এর সলিমুল্লাহের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৩) ও একই ব্লকের মোহাম্মদ আলমের ছেলে রবি আলম (২৬)।

জামাল পাশা জানান, গত শুক্রবার রোহিঙ্গা শরণার্থী ক্যাস্প-২৬ শালবাগান এ/০৭ ব্লকের পানের দোকানের সামনে থেকে অজ্ঞাত ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী দুই রোহিঙ্গাকে অপহরণ করে ক্যাম্পের পশ্চিম পাশে গহীন পাহাড়ে নিয়ে যায়। শালবাগান এপিবিএন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আজ সকালে দুই রোহিঙ্গাকে উদ্ধার করে।

About bdpratinioto

Check Also

পাবনার সাঁথিয়ায় মনিরুলের হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মনিরুল ইসলাম মনিরের হত্যাকারী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *