Most Recent Post
Home / জাতীয় / সড়ক দুর্ঘটনায় আহত এমপি বাবলা

সড়ক দুর্ঘটনায় আহত এমপি বাবলা

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

শুক্রবার (৩০ জুন) নিজ নির্বাচনী এলাকা কদমতলীতে জুমার নামাজ আদায় ও এলাকাবাসীর মাঝে কোরবানির মাংস বিতরণ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে পোস্তগোলায় উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যান বাবলার গাড়িকে ধাক্কা দেয়। গাড়িতে থাকা সৈয়দ আবু হোসেন বাবলার ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত লাগে। গাড়িবহরে থাকা দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান।

এমপি বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সচিব সুজন দে বলেছেন, শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাত দিনের বেড রেস্টে থাকার পর্রামশ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দুজনে মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি নেওয়া হচ্ছে।

আবু হোসেন বাবলাকে হাসপাতালে দেখতে গেছেন ঢাকা- ৫ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি কাজী মনিরুল ইসলাম মনুসহ জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *