Most Recent Post
Home / খেলাধুলা / ১০ বিলিয়ন রূপি আয়ের পথে পিসিবি

১০ বিলিয়ন রূপি আয়ের পথে পিসিবি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক:

পাকিস্তান ক্রিকেটে সময়টা বেশ ভালোই যাচ্ছে। এবার বিরাট এক আর্থিক পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের উদ্দেশ্য সফল হলে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য বেশ লাভজনক হবে বলেই ধরে নেওয়া হচ্ছে।
Google news

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং আন্তর্জাতিক ক্রিকেটের টিভি স্বত্ব বিক্রি করে মোটা অঙ্কের লাভের সম্ভাবনা দেখছে পিসিবি। ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মিলিয়ে ৮ থেকে ১০ বিলিয়ন রূপি আয়ের আশা করছে পাকিস্তান ক্রিকেটের নীতিনির্ধারণী সংস্থা।

এখন পর্যন্ত দুটি চ্যানেল টিভি স্বত্ব কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাদের মধ্যে একটি বর্তমানে অর্থপ্রদান না করা সংক্রান্ত সমস্যার জেরে ঝুলে আছে। এছাড়াও আরেকটি পাকিস্তানি চ্যানেল একটি বিদেশি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে চাচ্ছে।

টিভি স্বত্ব বিক্রির ঘোষণা দিলেও এখন পর্যন্ত বিস্তারিত জানায়নি পিসিবি। এর আগে পিএসএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের মিডিয়া স্বত্ব আলাদাভাবে বিক্রি করেছিল তারা। এবার ঠিক কোন পথে আগাবে সেটা এখনও প্রকাশ করা হয়নি।

পাকিস্তান ক্রিকেটের বিরাট অঙ্কের আর্থিক লেনদেনের আগে পিসিবি কর্তারাও অবশ্য বসে নেই। তারাও বোর্ডে নিজেদের জায়গা ধরে রাখতে বদ্ধপরিকর। যার জের ধরে সম্প্রতি বাবর হামিদ, বদর রাফাই, সোহাইব শেখকে গাদ্দাফি স্টেডিয়ামে মিটিং করতে দেখা গেছে।

পিসিবির একজন মুখপাত্র ক্রিকেট পাকিস্তানকে নিশ্চিত করেছেন যে, ডিরেক্টর (বাণিজ্য) পদে থাকা বাবর হামিদ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং কনসালটেন্ট হিসেবে নতুন ভূমিকা নিয়েছেন। এছাড়াও বাবরকে শিগগিরই বিপণন পরিচালক হিসাবে নিয়োগ করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

About bdpratinioto

Check Also

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি নাও দিতে পারে সরকার

স্পোর্টস ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *