Most Recent Post
Home / জাতীয় / ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৮

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৮

ফরিদপুর প্রতিনিধি |
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার ট্রাকচালক নবীন শেখ (২২) ও হেলপার রাশেদ (৩০)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে কুষ্টিয়াগামী লিজা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভাটার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার রাশেদ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চালক নবীন শেখের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *