Most Recent Post
Home / খেলাধুলা / পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি নাও দিতে পারে সরকার

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি নাও দিতে পারে সরকার

স্পোর্টস ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল সরকার বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে আইসিসির বৈষম্যমূলক ও অন্যায় আচরণ হিসেবে দেখছে পাকিস্তান। এ ইস্যুতে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বৈঠক হওয়ার কথা রয়েছে।

সরকারের এক উচ্চপদস্থ সূত্রের বরাতে জিও নিউজ জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর থাকলেও পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার দিকেই সরকার ঝুঁকছে।

এদিকে, পাকিস্তানের ক্রিকেটাররাও পিসিবি চেয়ারম্যানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, বিশ্বকাপে অংশগ্রহণ বা নাম প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের নীতিগত অবস্থানের সঙ্গেই সামঞ্জস্য রেখে নেওয়া হবে।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *