Most Recent Post
Home / সারাদেশ / বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া চাইলেন ছেলে

বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া চাইলেন ছেলে

মোঃ জুয়েল রানা, তিতাসঃ কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স লোকনাথ ভান্ডার এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় অনিল চন্দ্র সাহার প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০২০ সালের এই দিনে ৬৫ বছর বয়সে তিনি মারা যান। অনিল চন্দ্র সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ জুলাই ২০২১ ইং তারিখে তাহার নিজ বাড়ি মাছিমপুরে বাৎসরিক শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া ও আর্শিবাদ চাইলেন ছেলে অনিক সাহা ও সানি সাহা। এদিকে মাছিমপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মাছিমপুর রামান্দ গোস্বামী আশ্রমের সভাপতি বিবেকান্দ পোদ্দর বিবু অনিল চন্দ্র সাহার স্মৃতিচারণ করে বলেন, অনিল সাহা খুব ভালো মানুষ ছিলেন। তার সাথে আমার বেশী দিন কাজ করার সৌভাগ্য হয় নাই। তবে যতোটুকু কাজ করেছি খুব কাছ থেকে দেখেছি তিনি খুব নিষ্ঠার সাথে কাজ করতেন এবং সবসময় মন্দিরের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। এছাড়াও তিনি আরো বলেন, অনিল সাহা আমার বাবার সাথেও দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হবে না। তার জন্য আর্শিবাদ রইল ভগবান যেনো তাকে স্বর্গবাসী করে। অনিল চন্দ্র সাহা ব্যক্তি জীবনে তিতাস উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, মাছিমপুর রামান্দ গোস্বামী আশ্রমের সাধারণ সম্পাদক, মাছিমপুর বাজার শ্যামা কালীমন্দিরের উপদেষ্টা ও মাছিমপুর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।

About bdpratinioto

Check Also

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *