নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারজিস আলম ছাড়া এতে সদস্য সচিব হিসেবে রয়েছেন আব্দুল হান্নান মাসউদ।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।
Bangladesh Pratinioto news site