Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / ইয়াবা, ধর্ষণ ও প্রতারণা মামলার আসামিসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন গ্রেপ্তার

ইয়াবা, ধর্ষণ ও প্রতারণা মামলার আসামিসহ সিদ্ধিরগঞ্জে ৮ জন গ্রেপ্তার

মোঃ সাব্বির হোসেন সানি,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ধর্ষণ, বিকাশ প্রতারণা, ডাকাতির প্রস্তুতি ও অপহরণ মামলার আসামিসহ আরও সাতজনকে আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ.এস.এম. তানভীন সিদ্দীকি (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ধর্ষণ মামলায় হিরা মনি খানম বর্ষা (২৮), বিকাশ প্রতারণা মামলায় ফজলুল হক (৪০), পূর্বের ডাকাতির প্রস্তুতি মামলায় আমির হোসেন (২৫), পূর্বের অপহরণ মামলায় হৃদয় হোসেন (৩০) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় বাদশা (২৭), মো. নিবির (২৪) ও মো. ফয়সাল (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, সন্ত্রাস, প্রতারণাসহ সকল ধরনের অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

About bdpratinioto

Check Also

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন. আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়. এক চোখ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *