নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে শেষ আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। সরেজমিনে দেখা যায়, এটি কেবল ইফতার নয়, বরং মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মিলনমেলা ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেন জীবন সভাপতিত্বকালে বলেন, শেষ আশ্রয় ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়। এটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের শেষ ভরসাস্থল হয়ে উঠতে চায়। আমরা চাই সমাজের প্রতিটি স্তরে মানবিক সহায়তার হাত পৌঁছাক।সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র দান-অনুদানে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সিদ্ধিরগঞ্জের মিজমিজি ২ নং ওয়ার্ড মাদ্রাসা রোড এলাকায় মিলাদ মাহফিল ও ইফতার পার্টির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এছাড়া সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়, যার মধ্যে রয়েছে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা সহায়তা কর্মসূচি এবং যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
উপস্থিত অতিথিরা জানান, শেষ আশ্রয় ফাউন্ডেশন ইতোমধ্যেই মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ নেতৃত্ব বজায় থাকলে সংগঠনটি সমাজ উন্নয়নের ক্ষেত্রে একটি “মাইলফলক” হয়ে উঠবে।
মাহফিলটি ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। সমাজের বিত্তবান ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শেষ আশ্রয় ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
Bangladesh Pratinioto news site