Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সিদ্ধিরগঞ্জে সামাজিক ইফতার ঠেকাতে থানায় অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জে সামাজিক ইফতার ঠেকাতে থানায় অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সামাজিক ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি সংগঠনের আয়োজিত ইফতার অনুষ্ঠান বন্ধ করতে থানায় অভিযোগ দিয়ে পুলিশ পাঠানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুনের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার একটি পুলিশ টিম হীরাঝিল আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে পৌঁছে আয়োজকদের সঙ্গে কথা বলে। পুলিশ মৌখিকভাবে জানায়, সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা থাকায় অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে। পরে আয়োজকরা থানার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি পরিষ্কার হয়।

জানা গেছে, হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বাড়িওয়ালা, গণ্যমান্য ব্যক্তি, আলেম- ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

‎সংগঠনের সভাপতি ইউসুফ রশীদ বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক উদ্যোগ। “হঠাৎ পুলিশ এসে অনুষ্ঠান না করার কথা জানালে আমরা বিস্মিত হই। পরে জানতে পারি, স্থানীয়ভাবে আপত্তি তোলা হয়েছে। আমাদের ধারণা, বিদ্যুৎ মামুনের পক্ষ থেকেই এ আপত্তির সূত্রপাত দাবি তার।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, মিজানুর রহমান নামে একজন থানায় একটি লিখিত অভিযোগের কপি জমা দেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করতে পুলিশ পাঠানো হয়। “তদন্তে দেখা যায়, এটি একটি সামাজিক ইফতার অনুষ্ঠান; সেখানে রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। আয়োজকদের অনুষ্ঠান চালিয়ে যেতে বলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো বাধা নেই,”—বলেন ওসি।

‎অভিযোগদাতা হিসেবে নাম আসা মিজানুর রহমান জানান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন তার চাচা। তার কথায় তিনি অভিযোগপত্র জমা দেন। তবে অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে শুরুতে তিনি পরিষ্কার ধারণা পাননি বলেও উল্লেখ করেন। অভিযোগপত্রে মামুনের মোবাইল নম্বরও উল্লেখ রয়েছে বলে তিনি জানান। তবে আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

‎তিনি বলেন,ইফতার মাহফিল বন্ধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কোনো অভিযোগ দিইনি।” বরং তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সংগঠনের সভাপতি ইউসুফ রশীদ রাজনৈতিক ভাবে বিতর্কিত এবং সংগঠন দখল করে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার দাবি, ইউসুফ নির্বাচিত কমিটির সদস্য নন এবং প্রবাসে অবস্থান করেও সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন।

‎ইফতার আয়োজন ঘিরে সম্ভাব্য উত্তেজনার প্রসঙ্গে বিদ্যুৎ মামুন বলেন, স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার আশঙ্কা ছিল। তবে বিএনপির কোনো গ্রুপ অনুষ্ঠান বন্ধে আপত্তি তুলেছে কিনা, তা খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
‎ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও শেষ পর্যন্ত ইফতার অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

About bdpratinioto

Check Also

শহিদদের প্রতি গভীর শ্রদ্ধায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ

নিজস্ব প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *