Most Recent Post
Home / ময়মনসিংহ বিভাগ / ত্রিশাল সরকারি নজরুল একাডেমি এসএসসি ‘৯৮ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ত্রিশাল সরকারি নজরুল একাডেমি এসএসসি ‘৯৮ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদের,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি এসএসসি ‘৯৮ ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, বর্তমান শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুম শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত প্রয়াত ব্যক্তিদের স্মরণ করা এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা একটি মানবিক ও মহৎ উদ্যোগ। এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, ত্রিশাল সরকারি নজরুল একাডেমি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে এসএসসি ‘৯৮ ব্যাচের পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানানো হয় এবং বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকলের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত শেষে ইফতার পরিবেশন করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

মিজমিজি বসু হাজী মার্কেট ও বাইতুল আমান জামে মসজিদ গলির ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান

নিজস্ব প্রতিবেদন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘব ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ড্রেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *